শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গ্রহণ

    জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানের বিষয়ে একটি প্রস্তাব জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গৃহীত হয়েছে।

    বুধবার (২৬ মার্চ) মালয়েশিয়া এবং ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর উচ্চস্তরের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস এবং সংগঠন সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী, উন্মুক্ত বিতর্ক অধিবেশনে হস্তক্ষেপ করেন এবং এই প্রস্তাবের উপর ভোটের প্রস্তাব করেন। কারণ রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল যা বাংলাদেশ গ্রহণ করেনি।

    সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং ১৪১ ভোটের পক্ষে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের বিরুদ্ধে কোনো ভোট পড়েনি। তবে, ১০টি দেশ ভোটদানে বিরত থাকে।

    ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রস্তাবটি গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি এমন এক সময়ে এসেছে যখন ঢাকা সেপ্টেম্বর নিউইয়র্কে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন