শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইধিকার ব্যক্তিগত জীবন: প্রেমের সম্পর্ক নিয়ে নতুন তথ্য

    ইধিকার ব্যক্তিগত জীবন: প্রেমের সম্পর্ক নিয়ে নতুন তথ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইধিকার একের পর এক সিনেমার সফলতার মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যা মানুষের মধ্যে তার প্রতি আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে। এর ফলে উঠে আসছে তার ব্যক্তিগত জীবন সম্পর্কিত নানা বিষয়।

    সম্প্রতি শোনা যাচ্ছে, টলিপাড়ার বিখ্যাত ফটোগ্রাফার তথাগত ঘোষের সাথে সময় বেশি কাটাচ্ছেন ইধিকা। এমনকি তারা একসঙ্গে হিমাচলের ছিটকুলেও বেড়াতে গিয়েছিলেন। তবে, সেখানে তারা একা ছিলেন না, বরং তাদের সঙ্গী ছিলেন বেশ কিছু বন্ধু-বান্ধবও।

    তাদের দু’জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখে নানা গুঞ্জন শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেনের মনে প্রশ্ন উঠেছে, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা? তবে, নিজের প্রেম জীবন নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি অভিনেত্রী, যা তার ভক্তদের মধ্যে কৌতূহল আরো বাড়িয়েছে।

    এর আগে, তথাগত ঘোষের নাম একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। কিছু দিন আগে তার নাম অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল, এবং তারও আগে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তবে, এ বিষয়ে কখনোই সরাসরি কিছু বলেননি তারা। তথাগত এবং অনুষা একসঙ্গে বেশ কয়েকটি স্থানে ক্যামেরাবন্দি হয়েছেন, যা আরও গুঞ্জন সৃষ্টি করেছে।


    নতুন/কাগজ/ইধিকা/বিনোদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন