শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১২তম দিনেও শাকিবের ‘বরবাদ’ ঝড়

    ১২তম দিনেও শাকিবের ‘বরবাদ’ ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুক্তির ১২ দিনেও দেশব্যাপী হাউজফুল চলছে শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’। গেল শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে ছবির ৩৭ টি শো। এছাড়াও ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭২টি শো-এর সবগুলোই হাউজফুল যাচেছ্। এছাড়াও সিংগেল স্ক্রিন মিলে চলছে ৪৪০ টিও বেশি শো।

    কিন্তু এত শো-এর পরেও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ দর্শকের। কাটা যাচ্ছে না অগ্রীম টিকিটও। আর এসব নিয়ে লেখালিখিও করছে দর্শকেরা।

    এ প্রসঙ্গে ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বলেন, ‘সিনেপ্লেক্সে দর্শক টিকেটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। এটা নিয়ে লেখালিখি হচ্ছে। সিনেপ্লেক্সও বিষয়টি নিয়ে অবগত। ‘বরবাদ’ দর্শক চাহিদায় যেভাবে শো বাড়ানো উচিত, সেভাবে বাড়ানো হচ্ছে না।’

    দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরও কেন সিনেপ্লেক্সের ‘বরবাদ’র শো বাড়ছে না, এ প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দেই। এমনকি হলিউড মুভিও কমিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দেই।’

    দর্শকদের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি বলে জানালেন মেজবাহ। বলেন, ‘সবারই বেশি শো-র চাহিদা থাকে। কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না। সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট, ব্যবসাও দেয় সবচেয়ে বেশি।’

    এদিকে, দেশে সাড়া ফেলার পর ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি রিলিজ করছে। যেসব এলাকায় বাঙালি কমিউনিটি বেশি রয়েছে, শুরুতে সেসব স্থানের থিয়েটারগুলোকে চলবে ‘বরবাদ’। এ সিনেমার মাধ্যমে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশনে শুরু করলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন