শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অনাথ শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন দিশা পাটানির বোন

    অনাথ শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন দিশা পাটানির বোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটি পরিত্যক্ত ঘরে ধুলোময় অবস্থায় পড়ে থাকা একটি শিশুকে উদ্ধার করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানি। শিশুটির মুখ, হাত ও পা ছিল ধুলোয় ভর্তি। হৃদয় ছুঁয়ে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দিশা নিজে।

    খুশবু নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা গেছে, একটি পরিত্যক্ত ঘরে শিশু পড়ে রয়েছে। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশের বরেলি। ওই পরিত্যক্ত ঘরটি খুশবুর বাড়ির কাছেই। সেখানেই তড়িঘড়ি পৌঁছে বুকে আগলে শিশুটি উদ্ধার করেন।

    খুশবুকে দেখে কাঁদতে শুরু করে শিশুটি। তাকে কোলে নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে শুরু করেন খুশবু। কেউ ওই শিশুটির পরিচয় জানা কিনা, কেউ তার বাবা-মাকে চেনেন কিনা – প্রশ্ন করতে থাকেন। যদিও শেষমেশ শিশুর নাম, পরিচয় কিছুই জানতে পারেননি খুশবু। ভিডিওর শেষে শিশুর পরিচয় জানলে তা প্রকাশ্যে কারার আহ্বান জানিয়েছেন তিনি।

    এদিকে নেটিজেনরা খুশবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নেটিজেনদের একাংশ তাকে ‘দেবদূতে’র সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, ‘দয়া করে এভাবেই কন্যাসন্তানদের রক্ষা করুন।’ কেউ আবার এমন মহান কাজের জন্য খুশবুর শুভকামনা করেন।

    অভিনেত্রী ভূমি পেডনেকর খুশবুর পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘ভগবান তোমার এবং শিশুকন্যারও ভালো করুন।’  সম্পর্কে দিশা পাটানির বোন খুশবু। সোশাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত তিনি। এমন মহৎ কাজ যে তাকে আরও পরিচিতি দিয়েছে, তা বলাই যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন