শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত

    নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় নিজ দেশের একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। শুক্রবার (২৫ এপ্রিল) সংঘটিত এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইএএফ জানিয়েছে, ‘অসাবধানতাবশত’ এই হামলা ঘটেছে।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।

    এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএএফ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়।

    এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিবপুরী জেলার পিছোর শহরে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির উপর পড়েছে। বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছে পুলিশ।

    এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, ‘বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি "অত্যন্ত শক্ত" বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে।

    এই সপ্তাহের শুরুতে কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটলো। ২২ এপ্রিলের ওই হামলার ঘটনায় পর্যটকসহ ২৬ জন নিহত হন। এরপরই ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলে ভারত এবং দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয়। পাকিস্তানও ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধসহ পাল্টা বেশ কিছু পদক্ষেপ নেয়। দু’দেশের শীর্ষ নেতারাও একে অপরকে আক্রমণাত্মক বাণী দিচ্ছেন। এমন পরিস্থিতিতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন