শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় পাকিস্তান, স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী

    বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় পাকিস্তান, স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর বন্ধন ও ভালোবাসা রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানটি আয়োজন করেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদ। এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

    দুই দেশের আন্তরিক সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে আসিফ বলেন, ইসলামাবাদ ও ঢাকা উভয়ই অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, 'আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী।' তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।

    প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সমাজ-অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের জনগণের উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

    পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথাও তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী, যা দুই ভ্রাতৃপ্রতীম দেশের মাঝে ঘনিষ্ঠতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে তিনি মন্তব্য করেন।

    অনুষ্ঠানের আয়োজক, বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান, যিনি সম্প্রতি ঢাকায় সফল সফর শেষে পাকিস্তানে ফিরেছেন এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমেনা বালোচের নেতৃত্বে ১৫ বছর পর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত কূটনৈতিক পরামর্শনায় অংশ নিয়েছিলেন, এসময় অতিথিদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

    নিজের বক্তব্যে হাইকমিশনার ইকবাল হোসেন বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অতিথিপরায়ণতার কথা তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া জোরদারের ওপর গুরুত্ব দেন।

    অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল মন্ত্রীরা- অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী, ড. তারিক ফজল চৌধুরী, মইন ওয়াট্টু, হাম কামাল, খেল দাস কোহিস্তানি, মালিক রশিদ আহমদ, কায়সার আহমদ শেখ এবং মোহাম্মদ জুনাইদ আনোয়ার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন