শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চীনে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু

    চীনে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

    চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে।

    গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মার্চে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেবেইতে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছিল। সেপ্টেম্বরে শেনজেনের দক্ষিণাঞ্চলে একটি উঁচু তলার ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন