শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসরায়েলে ‘জরুরি অবস্থা’ জারি

    ইসরায়েলে ‘জরুরি অবস্থা’ জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দাবানলের ভয়াবহ বিস্তারের কারণে ইসরায়েল ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটি মারাত্মক সংকটে পড়েছে, এবং পরিস্থিতির ভয়াবহতায় নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

    বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।

    কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।

    বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট ১ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রুট-১ হলো জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক। এটি দাবানলের কারণে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও, রুট ৩, ৬৫, ৭০ এবং ৮৫-ও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দাবানলের জন্য জেরুজালেম-তেল আবিব রুটে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন