শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন

    কাশ্মীরেই লুকিয়ে আছে সন্ত্রাসীরা; মজুদ রয়েছে পর্যাপ্ত রসদ

    কাশ্মীরেই লুকিয়ে আছে সন্ত্রাসীরা; মজুদ রয়েছে পর্যাপ্ত রসদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত চারজন জঙ্গি এখনো দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

    এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা আগেই পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে রেখেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে এবং আত্মগোপন দীর্ঘস্থায়ী করার লক্ষ্য ছিল তাদের।

    এনআইএর তদন্তে উঠে এসেছে, ২২ এপ্রিলের হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা অত্যন্ত সংগঠিত ও স্বনির্ভর ছিল। ভারতীয় নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযান সত্ত্বেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দাদের ধারণা, পাকিস্তান থেকেও তারা আগেই প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পেয়ে থাকতে পারে।

    তদন্তে আরও জানা গেছে, ওজিডব্লিউ (ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স) এবং স্থানীয় সহানুভূতিশীলদের মাধ্যমে সন্ত্রাসীরা সহযোগিতা পেয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজন অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর ভিত্তিতে আরু ও বেতাব উপত্যকাসহ চারটি স্থানে তল্লাশি চালানো হয়েছে।

    সন্ত্রাসীদের ব্যবহৃত প্রযুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে গোয়েন্দারা। তারা এমন উন্নত যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করেছে, যেগুলোতে সিম কার্ডের প্রয়োজন ছিল না এবং স্বল্প পাল্লার এনক্রিপ্টেড ট্রান্সমিশনের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যেত। জানা গেছে, তারা হামলার সময় অন্তত তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করে, যাতে নিরাপত্তা বাহিনী হামলার আগে কোনো তথ্য আঁচ করতে না পারে।

    হামলার কৌশলও ছিল অত্যন্ত পরিকল্পিত। তিনজন হামলাকারী আশেপাশের গোপন স্থান থেকে বেরিয়ে পর্যটকদের ওপর গুলি চালায়, আর চতুর্থজন ব্যাকআপ হিসেবে দূরে অবস্থান নেয়। গোয়েন্দাদের ধারণা, এই চারজন ছাড়াও আরও অনেকে আশপাশে লুকিয়ে থাকতে পারে, যারা এই হামলায় সহায়তা করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন