শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত

    বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সীমান্তঘেঁষা ‘সংবেদনশীল এলাকাগুলোতে’ যৌথ টহল শুরু করেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) সুরক্ষা বাহিনী।

    এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর সমন্বয়ে এই টহল কার্যক্রম শুরু হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশের সীমান্তর্বর্তী এলাকায় রেলওয়ের সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
     
    আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে। 

    বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে ‘বিশেষ মনোযোগ’ দিয়ে এনএফআরের অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
      
    এনএফআর আরও জানিয়েছে- আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ওই এলাকায় হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে এবং এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করছে।
      
    গত বছর শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্বের বিভিন্ন রেলস্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এছাড়া ওই অঞ্চলটিকে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ চলাচলের জন্য ব্যবহার করে আসছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন