শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয় বলে জানা গেছে।

    রোববারের এ হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

    আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধের জন্য তারা একাধিকবার চেষ্টা করেছিল, তবে সেটি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল এলাকায় বিস্ফোরিত হয়। এক বিবৃতিতে বলা হয়, “বেন গুরিয়ন বিমানবন্দরের একটি অংশে আঘাত শনাক্ত হয়েছে।” হামলার পর ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট কেন প্রতিরোধে ব্যর্থ হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

    জেরুজালেম পোস্টের তথ্যমতে, চলমান সংঘাতের শুরু থেকে এই প্রথম ইসরায়েল আগত একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হল।

    বিস্ফোরণের পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ আবার চালু করে বিমানবন্দর কর্তৃপক্ষ, এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

    হামলায় আহত ছয়জনের মধ্যে পঞ্চাশোর্ধ একজন গুরুতর আঘাত পেয়েছেন। ৫৪ ও ৩৮ বছর বয়সী দুই নারী বিস্ফোরণের তীব্রতায় আহত হন, ৬৪ বছর বয়সী এক ব্যক্তি উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে এবং ২২ ও ৩৪ বছর বয়সী আরও দুই নারী নিরাপদ আশ্রয়ের দিকে দৌঁড়াতে গিয়ে পড়ে গিয়ে আহত হন।

    এছাড়া, বিস্ফোরণের আতঙ্কে দুইজন মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, যাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। শুরুতে এমডিএ তিনজন আহত হওয়ার কথা জানালেও পরে সংখ্যা ছয়ে পৌঁছায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন