বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

    এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদায়ী এপ্রিল মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে নতুন এক নজির গড়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, এ মাসে মোট ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেশে পাঠানো হয়েছে, যা প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

    এই অঙ্ক দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স আহরণের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। গড়ে প্রতিদিন প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে প্রবাসীদের পক্ষ থেকে।

    গত বছরের এপ্রিলের তুলনায় এবারের প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তখন পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮.৩০ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল সর্বোচ্চ—৩২৯ কোটি ডলারের বেশি। এপ্রিল সেই রেকর্ডের পরেই, দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের ডিসেম্বরে, ২৬৪ কোটি ডলার।

    এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ