শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চেক প্রতারণার একটি মামলায় পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    মঙ্গলবার ধার্য তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তার আগের জামিন বাতিল করে গ্রেপ্তারি আদেশ দেন।

    বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল সাংবাদিকদের বলেন, এদিন মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজকে জেরার দিন ধার্য ছিল। চয়নিক চৌধুরী আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করার পাশাপাশি জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    এ আইনজীবী বলেন, এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৬ জুন দিন ধার্য করেছে আদালত। ২০১৩ সালের ১৪ মে মামলাটি দায়ের করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

    মামলায় অভিযোগ করা হয়েছে, প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। সে চুক্তি অনুযায়ী চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন তিনি। সে বছর ৩০ অক্টোবর চয়নিকা দুই লাখ ৩০ হাজার টাকা চেক দেন তাকে।

    চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি চয়নিকা। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণে অপরাগত প্রকাশ করেন। তখন টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন।

    পরবর্তীতে একাধিকবার চেক নগদায়ন করতে গেলেও চেক ‘ডিজঅনার’ হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিস পাঠানো হলেও চয়নিকা টাকা দেননি। পরবর্তীতে রিয়াজ আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। ২০০১ সালে ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকের নির্মাতা হিসেবে যাত্রা শুরুর পর দুই দশকের ক্যারিয়ারে তিনশ’র বেশি টিভি নাটক নির্মাণ করেছেন চয়নিকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন