শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভারতের রাতভর হামলায় ২৬ পাকিস্তানি নিহত

    ভারতের রাতভর হামলায় ২৬ পাকিস্তানি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন অঞ্চলে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে।

    মঙ্গলবার মধ্যরাতে মোট নয়টি স্থানে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, এবং আহত হয়েছেন অন্তত ৪৬ জন।

    ঘটনার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক হামলায় ৬টি এলাকায় মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।

    তিনি জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন তিন বছরের মেয়ে শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে ৯ জন নারী এবং ২৮ জন পুরুষ।

    তিনি আরও বলেন, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক মেয়ে ও এক ছেলে। কোটলিতে আব্বাস মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে নিহত হয়েছেন এবং এক মা ও তার মেয়ে আহত হয়েছেন।

    পাঞ্জাবের মুরিদকে এলাকায় উম্মালকুরা মসজিদে হামলায় তিনজন পুরুষ নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান পাকিস্তানের সেনাবাহিনীর এই মুখপাত্র।

    তিনি বলেন, সিয়ালকোট ও শাকরগড়ের হামলাগুলোতে কোনও প্রাণহানি হয়নি, তবে শাকরগড়ে একটি ডিসপেনসারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাঁচ বছর বয়সী শিশু।

    জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন, “ভারত মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, যা মোদি সরকারের ‘হিন্দুত্ববাদী’ মানসিকতার পরিচয় বহন করে। এই (মোদির) সরকার সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।”

    এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

    তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

    পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।

    এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন