শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাকিস্তানে হামলার পর যা বললেন অমিত শাহ

    পাকিস্তানে হামলার পর যা বললেন অমিত শাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরও তীব্র হয়ে উঠেছে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় দেশই নিয়েছে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ।

    এমন প্রেক্ষাপটে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কয়েকটি স্থানে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যদিও তাঁর মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিন্দুর’।

    অমিত শাহ আরও লিখেছেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। 

    তিনি লিখেছেন, ভারত সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

    এ ছাড়া দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাদের জন্য গর্বিত।

    এদিকে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। এর উপযুক্ত জবাব দেওয়া হবে। 

    অন্যদিকে, ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে তিনটি রাফাল এবং রাশিয়ান তৈরি একটি করে এসইউ-৩০ ও মিগ-২৯।

    প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপায় ইসলামাবাদের ঘাড়ে। দুই দেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপও। 

    পরে উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মীরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন