শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত

    ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জম্মু, পাঞ্জাব ও রাজস্থান সীমান্ত অঞ্চল একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেঁপে উঠেছে। পাকিস্তানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও বিবিসি। বৃহস্পতিবার (৮ মে) রাতের এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে এবং কিছু জায়গা সম্পূর্ণ ব্ল্যাকআউটে চলে যায়।


    এনডিটিভির বরাতে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকা থেকে জম্মুর আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হীরানগর এলাকায় অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এসব হামলার বেশির ভাগই তাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করতে সক্ষম হয়েছে।

    হামলার পর পরই জম্মুর কিছু অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। পুরো সীমান্ত এলাকা ব্ল্যাকআউটের আওতায় চলে যায়। পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং সীমান্তবর্তী রাজস্থানেও সতর্কতামূলকভাবে ব্ল্যাকআউট জারি করা হয়েছে।


    সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের পাঠানকোট শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    প্রেক্ষাপট: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। যদিও পাকিস্তান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।


    বিশ্লেষকরা সতর্ক করছেন, দুই পরমাণু শক্তিধর দেশের এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাকিস্তানের হামলার জোরালো প্রমাণ ভারত এখনও উপস্থাপন করতে না পারলেও উত্তেজনা যেন পিছু ছাড়ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা গোটা অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন