শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছেন অভিনেত্রী মারিয়া মিম

    সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছেন অভিনেত্রী মারিয়া মিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। স্টাইলিশ ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। প্রায় প্রতিদিনই ভিন্নধর্মী ফ্যাশন ও ফটোশুটে ধরা দেন মিম, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। তাঁর এই সফলতার পেছনে রয়েছে নিরলস পরিশ্রম ও পেশাদারিত্ব।

    সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়ানো এই সুন্দরীকে সম্প্রতি দেখা মিলল খেলার মাঠে। সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট ট্রফি’র এবারের আসরে অংশ নিয়েছেন তিনি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফ্যাশন সেন্স নিয়ে মুখ খোলেন মিম।

    ইনস্টাগ্রামে চার লাখ ৮০ আশি হাজারের বড় সংখ্যক অনুসারী রয়েছে তার। তারাই মিমকে আবেদনময়ী অবস্থায় দেখে নানা ধরনের প্রতিক্রিয়া জানান। সঙ্গে ভালো-মন্দ প্রায় সব মন্তব্যের মুখেই পড়তে হয় তাকে। এ প্রসঙ্গে মিম বলেন, ‘সবাই আমাকে এভাবে পছন্দ করছে এটা ভালো লাগার বিষয়, আমার খুব ভালো লাগে।’

    কখনও সমালোচনার মুখেও পড়েন মিম, আর তার জবাবও দেন। তা নিয়ে বললেন, ‘যখন দেখি কেউ একটা কথা বার বার লিখছে, তখন আমার মাথা গরম হয়ে যায় আর আমি রিপ্লাই দেই, তাদের ভাষায়ই রিপ্লাই দেই।’

    তবে দেশের মাটিতে নিজের আউটফিট নিয়ে অনেকটাই সংযত থাকেন বলে জানান মারিয়া মিম। তার কথায়, ‘এখানে তো আমি শর্টস পরে আসতে পারব না। যখন দেশের বাইরে যাই, তখন ওখানকার কালচারের মতোই ড্রেস পরি। এখানে যতটুকু, যেভাবে যাই, মানে হিসেব করে যাই।’

    নিজেকে আকর্ষণীয় রাখতে বেশ কষ্ট করেন মারিয়া মিম। জিমে আসা যাওয়া, ডায়েট মেনে খাবার খাওয়াটাও হয় নিয়মিত। শুধু তাই নয়, নিজেকে এতটা আবেদনময়ী করে তোলার রহস্যটাও জানান, সঙ্গে রাখেন খানিকটা আক্ষেপও!

    মারিয়া মিম বলেন, ‘আমাকে ওয়েস্টার্ন আর শাড়িতেই ভালো লাগে। যখন ফিট থাকি না, তখন একটু লুজ প্যাটার্নেই ড্রেস পরি। তবে নিজেকে ফিট রাখার ট্রাই করি ছোট ছোট ড্রেস পরার জন্যই। তো আমি এত কষ্ট করে জিম করলাম, এত কম খাইলাম- আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি, তাহলে কেমন না?’ ‘কষ্ট করে লাভ কি!’ -এটুকু বললেন আক্ষেপের সুরেই!


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন