বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • প্রেম-বিয়ে নিয়ে স্পষ্ট জয়া!

    প্রেম-বিয়ে নিয়ে স্পষ্ট জয়া!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নন্দিত অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমান জনপ্রিয়। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিবারই নতুনভাবে উপস্থাপন করেন। তার সংবেদনশীল অভিনয়শৈলী ও দক্ষতায় দর্শক বারবার মুগ্ধ হয়েছেন।

    চান কি এটাকে আরও সংক্ষিপ্ত বা নির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে উপস্থাপন করতে?

    চলতি মাসের ১৬ তারিখে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। সেখানেই তিনি প্রেম-বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন। জানালেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর; তবে রয়েছে প্রেম!

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, ‘সবসময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়ে শাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।’

    প্রেম নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার প্রেমটা দর্শকদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই।’

    জয়া আহসান বলেন, ‘দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা, এবং সেটা আন্তরিকভাবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

    উল্লেখ্য, করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিনের গল্প’ নির্মাণ করেছেন পিপলু আর খান। শুক্রবার প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার। সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানান জয়া আহসান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন