শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত ২৬ ফিলিস্তিনি

    ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত ২৬ ফিলিস্তিনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। আল জাজিরা চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী জনগণ।

    বার্তাসংস্থার তথ্যমতে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় নিহত হন এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান।

    গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় এক ব্যক্তি ও তার ছেলে নিহত হন। শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং আরও অনেকে আহত হন।

    খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় আসদা শহরের কাছে দুটি পৃথক তাঁবুতে হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু। একই এলাকায় একটি পৃথক তাঁবুতে হামলায় আরও এক শিশু প্রাণ হারায়। একটি সাইকেলে চালানো ড্রোন হামলায় এক তরুণ নিহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হন।

    এছাড়া, খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন এবং গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হন, যাদের মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে।

    অন্যদিকে, গাজার আল-তুফাহ এলাকায় ইসরায়েলি সেনারা বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে। পাশাপাশি, জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যেখানে দুজন আহত হয়েছেন।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন