শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কূটনৈতিক উত্তেজনা: ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বহিষ্কার

    কূটনৈতিক উত্তেজনা: ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিপাক্ষিক উত্তেজনার জেরে এবার কূটনৈতিক পর্যায়ে সরাসরি প্রতিক্রিয়া জানাল ভারত ও পাকিস্তান। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে দুই দেশের হাইকমিশনের একেকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশত্যাগের নির্দেশ দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ।

    মঙ্গলবার (১৩ মে) পাকিস্তান সরকার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানায়, ওই কর্মকর্তার ‘কূটনৈতিক আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগ তোলা হয়েছে।

    উল্লেখ্য, এর আগে একই ধরনের অভিযোগে ভারতও পাকিস্তানি হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দেয়।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিকভাবে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার করা হয় ঐ কর্মীকে।

    এর আগে, ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে, ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, যা তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    এর আগে, গত মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলে আকাশপথে হামলা-পাল্টাহামলা, সেইসাথে সীমান্তযুদ্ধ। পরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন