শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পুতিনের সঙ্গে বৈঠক ছাড়া ইউক্রেন সংকটে অগ্রগতি সম্ভব নয়: ট্রাম্প

    পুতিনের সঙ্গে বৈঠক ছাড়া ইউক্রেন সংকটে অগ্রগতি সম্ভব নয়: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন সংকটের সমাধানে কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়, যতক্ষণ না তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন।

    ট্রাম্প বলেন, “পুতিন হয়তো ভেবেছেন আমি বৈঠকে থাকবো। কিন্তু আমি যদি না যাই, তিনিও যাবেন না। আমরা একসঙ্গে না বসলে এই যুদ্ধ থামবে না। কারণ, এই সংঘাতে প্রতিনিয়ত বহু প্রাণ ঝরছে।”

    তিনি আরও দাবি করেন, তার নেতৃত্বে থাকলে এই সংকট অনেক আগেই সমাধান হয়ে যেত।

    এই বক্তব্যে ট্রাম্প আবারও আন্তর্জাতিক দ্বন্দ্ব সমাধানে তার ব্যক্তিগত কূটনৈতিক ভূমিকার ওপর জোর দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বৈদেশিক নীতির অবস্থানকে শক্তিশালী করার একটি কৌশল।

    এর আগে, বুধবার (১৪ মে) ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

    তবে, ক্রেমলিনের বিব্রিতির পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি অংশ না নিলে তিনি কোনো রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন না। অর্থাৎ যদি পুতিন বৈঠকে থাকেন, তাহলেই তিনি যাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন