শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ভারতে নিহত ৩১

    নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ভারতে নিহত ৩১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে চালানো ‘সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী অভিযানে’ ৩১ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।

    বৃহস্পতিবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, অভিযানটি পরিচালিত হয় ভারত সরকারের নকশালবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে, যা দীর্ঘদিন ধরে চলমান।

    এই অভিযানে অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত মোট ২১৪টি নকশাল আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

    তিন সপ্তাহ ধরে চলা এই সেনা অপারেশন ছিল মূলত নকশাল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের অভিযানের অংশ। ১৯৬৭ সালে শুরু হওয়া একটি অতি-বাম মাওবাদী এই আন্দোলনের বিরুদ্ধে বরাবরই দমন নীতি প্রয়োগ করে ভারত।

    আল জাজিরা বলছে, নকশালরা এই অঞ্চলের উপজাতি জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করে আসছে। অঞ্চলটির কারেগুত্তালু পাহাড়গুলোতে বেশ কয়েকটি নকশাল সংগঠনের ঐক্যবদ্ধ সদর দপ্তর ছিল, যেখানে বিদ্রোহীদের অস্ত্র এবং কৌশলগত প্রশিক্ষণ দেয়া হতো।

    প্রতিবেদেন আরও বলা হয়, ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এই গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার। এই সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী।

    তিন সপ্তাহের এই অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসাবে বর্ণনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘মধ্য ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী ২১ দিন ধরে চেষ্টা চালিয়েছে।’

    অমিত শাহ বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে। মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুত্তালু পাহাড়ে তাদের ৩১ জনকে হত্যা করেছে। আমি অত্যন্ত খুশি যে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর একজনও হতাহত হননি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন