শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গাজায় রাতভর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫৯, ‘নিরাপদ’ এলাকায় মৃত্যুপুরী

    গাজায় রাতভর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫৯, ‘নিরাপদ’ এলাকায় মৃত্যুপুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকায় শেষরাতে চালানো ধারাবাহিক ইসরায়েলি হামলায় অন্তত ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি বাহিনী যে এলাকাগুলোকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল, তারই একটি—আল-মাওয়াসিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন।

    আল-জাজিরা আরবির খবরে জানানো হয়, শনিবার (১৭ মে) রাতে উত্তর গাজার জবালিয়া আল-বালাদ এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন আরও অনেকে।

    মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন ৯ জন। তাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে।

    দেইর আল-বালাহ শহরে একটি বাড়িতে হামলায় আরও দুইজন নিহত হন, যাদের একজন শিশু। একইসঙ্গে উত্তর গাজার তাল আল-জাতার এলাকায়ও বিমান হামলা চালানো হয়, তবে সেখানকার হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    গাজার মেডিকেল সূত্র জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া বিমান হামলায় গাজার উত্তর, মধ্য ও দক্ষিণ অংশজুড়ে মোট ৫৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    একদিকে ইসরায়েল গাজায় আরও বড় পরিসরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে কাতারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনাও পুনরায় শুরু হয়েছে।

    বাগদাদে অনুষ্ঠিত এক সম্মেলনে আরব বিশ্বের নেতারা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন। তারা অবরুদ্ধ গাজায় জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ হাজার ২৭২ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। গাজার সরকার-নিয়ন্ত্রিত মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে যুক্ত করে প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।


    সূত্র: আল-জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন