বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

    শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

    সূত্র জানায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির তালিকায় তার নাম ছিল। সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। 

    অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন কেন্দ্র করেও নুসরাত ফারিয়া আলোচনায় থাকেন। বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন ৩’তে তাকে নতুন করে দেখা যায়। সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন নুসরাত ফারিয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন