বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • খায়রুল বাসারের দাবি: "নুসরাত ফারিয়ার সাথে অন্যায় করা হচ্ছে"

    খায়রুল বাসারের দাবি:
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নুসরাত ফারিয়ার পাশে দাঁড়ালেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার।
     তিনি পোস্টে উল্লেখ করেছেন, "ফারিয়ার সঙ্গে অবিচার করা হচ্ছে।"খায়রুল বাসার লিখেছেন, "ফারিয়া একজন অভিনেত্রী, তার কাজ হল অভিনয় করা। যে চরিত্র তাকে দেওয়া হবে, সে চরিত্রটি যথাযথভাবে তুলে ধরাই তার দায়িত্ব। আমি মনে করি, তিনি রাজনীতি নিয়ে সচেতন নন, এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্তও নন। এমনকি বিটিভিতে গিয়ে কোনো মায়াকান্না করার জন্যও তিনি কখনো যাননি।"

    তিনি আরও বলেন, "তার কাজ শুধু অভিনয়, এবং তাকে সেই প্রেক্ষিতেই বিচার করা উচিত। কোনো অভিনেত্রীকে তার পেশাগত কাজের জন্য এমনভাবে আক্রমণ করা উচিত নয়।"
    “তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা?” প্রশ্ন তুলে নুসরাত ফারিয়ার প্রতি অবিচারের বিষয়ে মন্তব্য করেছেন খায়রুল বাসার।
     তিনি উল্লেখ করেন, "ওই সিনেমায় অভিনয়ের জন্য সবার কাছ থেকে অডিশন নেওয়া হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা সিলেক্টেড হয়েছেন, তারা অভিনয় করেছেন।"

    নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, "এটা খুবই সরল ব্যাপার। এখানে কোনো রাজনীতি নেই।
     একজন অভিনেত্রী হিসেবে সিনেমায় অভিনয় করা কোনো অপরাধ নয়। নুসরাত ফারিয়ার সাথে সত্যিই অন্যায় হচ্ছে।"

    তিনি আরও বলেন, "বর্তমান সরকার যদি শিল্পীদের রাষ্ট্রীয় আয়োজনে ডাকে, তখন শিল্পীদের কী করতে হবে? তারা কি হুকুমের দাস হয়ে যাবে, নাকি নিজেদের সম্মান রক্ষা করে অন্য যেকোনো সরকারের অধীনে কাজ করবে? শিল্পীরা কি কখনোই কোনো সরকারী আয়োজনে অংশ নেবেন না?"

    শেষে খায়রুল বাসার মিডিয়া সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, "আপনারা যদি এ বিষয়ে মতামত জানাতে চান, তাহলে কমেন্টে জানান।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন