বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নুসরাত ফারিয়ার জামিনে মুক্তি, প্রতিক্রিয়া জানালেন জায়েদ খান

    নুসরাত ফারিয়ার জামিনে মুক্তি, প্রতিক্রিয়া জানালেন জায়েদ খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নুসরাত ফারিয়ার মুক্তির দাবিতে উত্তাল ছিল শোবিজ দুনিয়া। বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী এবং সেলিব্রিটিরা সোচ্চার হয়ে তার মুক্তির পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছিলেন। আজ (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত নুসরাত ফারিয়াকে জামিন মঞ্জুর করেছেন।
    নুসরাত ফারিয়ার জামিনের খবর জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা জায়েদ খান। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, "আলহামদুলিল্লাহ"—সঙ্গে দিয়েছেন একটি ফটোকার্ডও।

    জামিনসংক্রান্ত আদেশ সম্পর্কে জানতে চাইলে জায়েদ খান বলেন, “আদালতের নির্দেশ কিছুক্ষণের মধ্যেই কাশিমপুর কারাগারে পৌঁছাবে। আশা করছি আজ বিকেল চারটার মধ্যে ফারিয়া মুক্তি পাবে। বিষয়টি নিয়ে আমাদের আইনজীবীরা কাজ করছেন।”

    তিনি আরও বলেন, “একই ভিত্তিহীন মামলায় আমাকেও আসামি করা হয়েছে, যা খুবই দুঃখজনক।”
    শিল্পীরা কি মানুষ মারতে পারে!’—মামলা নিয়ে মুখ খুললেন জায়েদ খান

    বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের একঝাঁক তারকার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ, ভাবনা ও জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পী।

    এই মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ খান বলেন, “শিল্পীরা কি মানুষ মারতে পারে! দেশের মানুষ সব বুঝে। তারা সব সময় শিল্পীদের পাশে থাকবে—এই বিশ্বাস আমাদের আছে।” তিনি আরও জানান, তিনি গত বছর ২৬ জুন থেকেই দেশের বাইরে অবস্থান করছেন।

    জানা গেছে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে ২৮৩ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন