বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ইডেন কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, কারাগারে নোবেল

    ইডেন কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, কারাগারে নোবেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার (২০ মে) দুপুরে কণ্ঠশিল্পী নোবেলকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে হাজির করে তদন্ত সংস্থা। ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আদালতে নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

    আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলেও, রাষ্ট্রপক্ষ তাতে বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এক নারী বাদী হয়ে কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে অপহরণ, জিম্মি করে রাখাসহ বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলাটি (নম্বর ৩২) সোমবার থানায় দায়ের করা হয়।

    ভুক্তভোগী ওই নারী ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। বর্তমানে তাকে চিকিৎসা ও মনোসামাজিক সহায়তার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন