বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ভুয়া খবরে ক্ষুব্ধ পরীমনি, ফেসবুক লাইভে জানালেন প্রতিক্রিয়া

    ভুয়া খবরে ক্ষুব্ধ পরীমনি, ফেসবুক লাইভে জানালেন প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নুসরাত ফারিয়ার গ্রেফতার ইস্যু নিয়ে যখন শোবিজ অঙ্গন আলোচিত, তখন হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর একটি খবর—‘চিত্রনায়িকা পরীমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’। এমন গুজবে মুহূর্তেই সৃষ্টি হয় চাঞ্চল্য এবং উদ্বেগ, বিশেষ করে চলচ্চিত্রাঙ্গনের মানুষের মধ্যে।

    খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ার পর পরীমনি নিজেই ফেসবুক লাইভে এসে এই গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এমন ধরনের গুজব ছড়ানোর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান এবং জানান, এই ধরনের কর্মকাণ্ড ব্যক্তি ও সমাজ—উভয়ের জন্যই ভয়াবহ।

    পরীমনি লাইভে বলেন, "মানসিকভাবে একজন মানুষকে ভেঙে ফেলার জন্য এর চেয়ে বাজে কিছু হতে পারে না। আমি খুবই বিরক্ত ও হতাশ।"
    সম্প্রতি নুসরাত ফারিয়ার গ্রেফতার ইস্যু নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন খবর—‘চিত্রনায়িকা পরীমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’। এমন গুজব ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনসহ অনেকে বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন।

    এই গুজবের পরিপ্রেক্ষিতে পরীমনি দ্রুত ফেসবুক লাইভে এসে সরাসরি প্রতিক্রিয়া জানান। ভিডিওটির শুরুতে তিনি বলেন, “মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছেন?” লাইভে ক্ষুব্ধ ও আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “চার বছর আগেও বলেছিলাম, আজও বলছি—আমি স্বাভাবিক মৃত্যু চাই। কখনও আত্মহত্যার পথ বেছে নেব না। আমি আমার সন্তানদের নিয়ে সুখেই আছি।”

    তিনি আরও যোগ করেন, “যদি কোনোদিন শোনেন আমি মারা গেছি, বুঝবেন সেটা স্বাভাবিক মৃত্যু নয়—আমাকে খুন করা হয়েছে।”

    পরীমনি জানান, দিনভর শুটিংয়ের পর ফোন হাতে নিয়ে যখন এত মেসেজ ও কল দেখেন, তখন তিনি চমকে ওঠেন। “ভাবুন তো, কারও মৃত্যু হয়েছে শুনে আপনি তাকেই ফোন করছেন জানতে, সে বেঁচে আছে কি না!”—এভাবেই পরিস্থিতির অযৌক্তিকতা তুলে ধরেন তিনি।

    লাইভে ক্ষোভের সুরে তিনি বলেন, “আলুর দাম কমাতে না পারলে পরীমনির বিয়ের খবর তৈরি করে দাও, এখন বিয়ে দিতে না পারলে মেরে ফেলো। কোনো ইস্যুতে মানুষের ফোকাস সরাতে হলেই যেন টার্গেট করা হয় পরীমনিকে।”

    লাইভের শেষ দিকে পরীমনি নুসরাত ফারিয়ার প্রসঙ্গ টেনে আনেন। ইঙ্গিত দেন, হয়তো ফারিয়াকে ঘিরে সমালোচনার ধাক্কা থামাতেই পরিকল্পিতভাবে তার (পরীমনির) মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হয়েছে। “দেশে এখন যা ঘটছে, আপনারা সবাই জানেন। একজন সম্মানিত শিল্পীকে ঘিরে যা হচ্ছে, তা কাম্য নয়। সেই প্রসঙ্গ ভিন্নখাতে নিতে আমার নামটা কি ব্যবহার করা হলো?”—প্রশ্ন তোলেন তিনি।

    শেষে পরীমনি সাফ জানিয়ে দেন, “আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এমন কোনো ইস্যু নেই। আমি আমার দুই সন্তান ও কাজ নিয়ে খুব খুশি আছি। দয়া করে এই খুশির মধ্যে আপনাদের মিথ্যা গুজবের বিষ ঢুকাবেন না।”


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন