বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • উদযাপন করলেন রজতজয়ন্তী

    মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন শাকিব খান

    মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসে গত শুক্রবার। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকেল থেকেই তারকাদের পদচারণায় জমে ওঠে লালগালিচা ও মূল অনুষ্ঠানস্থল।

    এ বছর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এ সম্মান অর্জন করেন তিনি।

    এছাড়াও, বাংলা সিনেমায় ২৫ বছর পূর্তি উপলক্ষে তাকে দেওয়া হয় রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা। এই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও খ্যাতিমান নির্মাতা মতিন রহমান।

    পুরস্কার গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে নিজের দীর্ঘ পথচলা, সংকট ও ফিরে আসার গল্প তুলে ধরেন শাকিব খান। তিনি বলেন, “নিজের চেনা মুখগুলোকেই পালটে যেতে দেখেছি। ভেবেছি হয়তো এখানেই শেষ। কিন্তু মনে হলো, এত ভালোবাসা পেয়েছি, শেষবারের মতো একটা চেষ্টা করে যাই।”

    তিনি আরও বলেন, “আমার খারাপ সময়ের কথা সবাই জানেন। তখন আমেরিকা থেকে ফিরে শুনতে হয়েছিল—‘তোমার দিন শেষ শাকিব।’ সেই কথাগুলো আঘাত করেছিল, কিন্তু সেখান থেকেই ফিরে আসার প্রেরণা পেয়েছি।”

    তিনি তার ভক্ত, দর্শক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শূন্য হাতে এসেছিলাম, আজ যা কিছু পেয়েছি—সবই আপনাদের ভালোবাসার ফল।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন