বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • চিকিৎসকদের পর্যবেক্ষণে নুসরাত ফারিয়া, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

    চিকিৎসকদের পর্যবেক্ষণে নুসরাত ফারিয়া, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি আইনগত জটিলতায় আলোচনায় আসা অভিনেত্রী নুসরাত ফারিয়া , শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, বর্তমানে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

    ফারিয়া লেখেন, আমি জানি, অনেকেই খোঁজ নিচ্ছেন, সাক্ষাৎকার চাচ্ছেন। আপনাদের ভালোবাসা আমাকে ছুঁয়ে যাচ্ছে। তবে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং চিকিৎসার অংশ হিসেবে বাইরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।

    এই স্ট্যাটাসে তিনি জানান, গত কয়েক দিন তার জীবনের অন্যতম দুঃসহ সময় ছিল। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেও, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং সমর্থন তাকে আবার এগিয়ে যেতে সাহায্য করছে।

    এছাড়া গণমাধ্যম ও সাংবাদিকদের মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। পোস্টের শেষ অংশে তিনি বলেন,সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে। 

    উল্লেখ্য, গত রোববার (১৯ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ ফারিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্ত হন। ছাত্র-জনতার অভ্যুত্থান চলার সময়১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় এনামুল হক নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার জের ধরে দায়ের করা এক মামলার অংশ। চলতি বছরের ৩ মে দায়ের হওয়া এই মামলায় ২৮৩ জনকে আসামি করা হয়, যার মধ্যে নুসরাত ফারিয়ার নামও রয়েছে।আইনি প্রক্রিয়া ও শারীরিক অবস্থার মাঝে এখন আপাতত নুসরাত ফারিয়া চিকিৎসার ওপরই মনোযোগ দিচ্ছেন। শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন