বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ভারতীয় অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে শোক

    ভারতীয় অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে শোক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতের চলচ্চিত্র দুনিয়ায়। তার অনুরাগীরা মাত্র ৫৪ বছর বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না।

    একজনের ভাষ্য, তিনি বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ৭-৮ দিনে অবনতি ঘটে তার শারীরিক অবস্থার। এর আগে, দিল্লীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একাকীত্ব ও অবসাদ ঘিরে রেখেছিল। মদের প্রতি আসক্তি। এর মধ্যেই মুকুলের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।

    তিনি আরও বলেন, মা-বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একা থাকতেন। কন্যাও সেভাবে বাড়িতে থাকতেন না। তাই একাকিত্বে ভুগছিলেন। মদের সঙ্গে গুটখার নেশা করতেন। সে জল্পনা উসকে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট।

    চলতি বছরের মুকুল ২৬ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন। অভিনেতা পেশায় বিমানচালক ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিওতে দেখা যায় মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে দিগন্তরেখা।

    সে ভিডিওর ক্যাপশনে ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই পংক্তি উদ্ধৃত করে মুকুল লেখেন, ‘অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।’  

    শেষ পোস্টে এমন গান থেকে উদ্ধৃতি করায়, ভক্তদের মাঝে মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। অভিনেতাকে নিয়ে তার ভাই রাহুল দেব সামাজিক মাধ্যমে লেখেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে। মুকুলের সঙ্গে কন্যা সিয়া দেব থাকত। মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পরবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন