শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কোর্টরুম তামিল থ্রিলার সিনেমায় ‘ল’ ইয়ারে’ রাভিনা

    কোর্টরুম তামিল থ্রিলার সিনেমায় ‘ল’ ইয়ারে’ রাভিনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে আইনি মামলা ঘিরে একটি কোর্টরুম থ্রিলার সিনেমা নির্মিত হতে যাচ্ছে বিজয় অ্যান্তনির আসন্ন সিনেমা ‘ল’ ইয়ার’। 

     সিনেমাটি পরিচালনা করছেন জোশুয়া সেথুরামন। এ অভিনেত্রীকে বিজয় অ্যান্তনির বিপরীতে দেখা যাবে। নির্মাতাদের আশা ছবিটি দর্শককে টানটান উত্তেজনার মধ্যে রাখবে।

    সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক জোশুয়া সেথুরামন বলেন, রাভিনাকে ছবিতে যুক্ত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার আগের নির্মাণ ‘জেন্টলওম্যান’। বলিউডে কাজ করা আমার কিছু বন্ধু রাভিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। আমি তাকে আগে ‘জেন্টলওম্যান’ দেখার জন্য বলি। সিনেমা দেখার পর, আমি এ সিনেমার কাহিনি বলি, আর তিনি আগ্রহী হন।

     এর আগে, রাভিনা ট্যান্ডন তামিল ও তেলেগু সিনেমাতেও কাজ করেছেন। কমল হাসানের সঙ্গে ‘আলাভান্ধান’ তামিল সিনেমায় রাভিনাকে ২০০১ সালে দেখা গিয়েছিল। এরপর দক্ষিণী সিনেমায় দীর্ঘ বিরতির পর রাভিনা ‘কেজিএফ, চ্যাপ্টার ২’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে আবার আলোচনায় আসেন। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন যশ ও সঞ্জয় দত্ত। 

    রাভিনার হাতে বর্তমানে দুটি বড় সিনেমা রয়েছে। একটি হচ্ছে ‘হাউজফুল ৫’ এবং আরেকটি ‘ইন গলিয়ন মে’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন