শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাকিবের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ফারিণ

    শাকিবের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ফারিণ
    মেগাস্টার শাকিব ও ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। 

    একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে এ ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।  এ সময় ফারিণের সঙ্গে অভিনেতা আফরান নিশো ছিলেন । 

    সম্প্রতি, মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর এবারের আসর অনুষ্ঠিত হয়। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে শাকিব, ফারিণ ও নিশোকে এক মঞ্চে দেখা যায়। এ সময় আফরান নিশোকে খোঁচাও মারেন ফারিণ।

    ভিডিও থেকে তথ্য পাওয়া যায়,মঞ্চে আফরান নিশো ও ফারিণের উপস্থাপনার সময় শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ‘ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। সামনে আমার একটি সিনেমা আসছে। ইধিকাতো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কী অডিশন দিতে পারি?’

    এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ্য করে আফরান নিশোকে বলেন, তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে? এরপর,ফারিণ বলেন,ওমা! শাকিব খানের সঙ্গে সবার কাজের স্বপ্ন থাকে। তোমার সঙ্গে  কাজ করা কী কারো স্বপ্ন থাকে?

    এরপর শাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না।

    এরপর শাকিব নিজের নতুন সিনেমা ‘তাণ্ডব’নিয়ে বলেন,আগের হিট সিনেমাগুলোর মতো এবারও নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি করবে।


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন