শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অভিনেতা দিনো মোরিয়াকে পুলিশের তলব ৯২ কোটি টাকা প্রতারণার মামলা

    অভিনেতা দিনো মোরিয়াকে পুলিশের তলব ৯২ কোটি টাকা প্রতারণার মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম দিনো মোরিয়া। এক সময় বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। ক্যারিয়ারে ‘রাজ’, ‘গুনহা’র মতো সুপারহিট সিনেমাও উপহার দিয়েছেন দর্শকদের। এবার সেই আলোকিত নাম জড়াল নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারি ঘটনায়। ফলে তাকে তলব করেছে অপরাধ দমন শাখা।

    সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অভিনেতা দিনো মোরিয়ার। ৬৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তাকে তলব করেছে।

    মুম্বাইয়ের বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য মোটা টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই অর্থই প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে বলিউড অভিনেতাকে। দিনো মোরিয়া ও তার ভাই স্যান্টিনো মোরিয়া, কেতন কদমের মাধ্যমে একাধিক সন্দেহজনক মুঠোফোন আলাপনের ওপর ভিত্তি করে তদন্ত এগিয়ে যাবে।

    অর্থনৈতিক অপরাধ দমন শাখা জানিয়েছে, কেতন কদম ও জয় যোশী কোচিতে অবস্থিত ম্যাটপ্রপ টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড থেকে কেনা যন্ত্রপাতি প্রকৃত দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি করা হয়েছে পৌর সংস্থার কাছে। ধারণা করা হচ্ছে, মুম্বাই মিউনিসিপল করপোরেশনের স্ট্রম ওয়াটার ড্রেনস বিভাগের কিছু অফিসার ও ম্যাটপ্রপের কর্মীরা এ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন।

    পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছি। এ জন্য কিছুটা সময় লাগতে পারে।

    জানা গেছে, মিঠি নদী নিষ্কাশন কেলেঙ্কারির ঘটনায় সম্ভাব্য যোগসূত্র ও গ্রেপ্তার ইন্ডিয়া লিমিটেডের কেতন কদমের সঙ্গে অভিনেতা দিনো মোরিয়ার ঘনিষ্ঠতার জন্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।

    এ মাসের শুরুতেই মুম্বাই পুলিশের বিশেষ তদন্তকারী দল ১৩ জনের বিরুদ্ধে মামলা করে। এদের মধ্যে পাঁচজন বেসরকারি ঠিকাদার ও তিনজন বৃহন্নুম্বাই পৌর করপোরেশন কর্মকর্তা। অভিযোগ, মিঠি নদী নিষ্কাশন কেলেঙ্কারিতে ৬৫ কোটি ৫৪ লাখ টাকারও বেশি দামে পৌরসভার সঙ্গে অর্থনৈতিক প্রতারণা করা হয়েছে। প্রায় ১১০০ কোটি টাকার কাজের চুক্তিও তদন্তের মধ্যে রয়েছে। নদীর পলি অপসারণ ও সৌন্দর্যায়ন প্রকল্প সম্পর্কিত আর্থিক প্রতারণার ঘটনায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন