বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • প্রকাশিত হলো ‘টগর’ সিনেমার প্রথম গান ‘১০০% দেশি

    প্রকাশিত হলো  ‘টগর’ সিনেমার প্রথম গান ‘১০০% দেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রকাশ পেয়েছে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘টগর’-এর প্রথম গান ‘১০০% দেশি’। গানটি ইতোমধ্যেই দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলতে শুরু করেছে। 

    রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটিতে রয়েছে দেশীয় উৎসবের রঙ ও প্রাণ। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। 

    ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

    গানটি নিয়ে অভিনেতা আদর আজাদ বলেন, ‘এমন এনার্জি-ভরা গানে পারফর্ম করা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। টিমওয়ার্ক আর কোরিওগ্রাফির শক্তির জন্যই আমরা এমন একটি ভিজ্যুয়াল দিতে পেরেছি।’

    অভিনেত্রী পূজা চেরী বলেন, ‘‘১০০% দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’’

    সিনেমাটি এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায়, পরিচালনা করেছেন আলোক হাসান। ঈদুল আজহার উৎসবে মুক্তি পেতে যাওয়া ‘টগর’ নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন