শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মোদির ‘বুলেট সতর্কবার্তা’ এবার পাকিস্তানের জনগণের প্রতি

    মোদির  ‘বুলেট সতর্কবার্তা’ এবার পাকিস্তানের জনগণের প্রতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবার পাকিস্তানের জনগণের প্রতি কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কেবল পাকিস্তানের জনগণই ‘সন্ত্রাসবাদের’ রোগ থেকে মুক্তি দিতে পারে। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সোমবার (২৬ মে) গুজরাটের ভূজে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে জনগণকে এগিয়ে আসতে হবে। তরুণদের এগিয়ে আসতে হবে।’
     
    তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই (সন্ত্রাসবাদের মাধ্যমে) তোমরা কী অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তোমরা কোথায়?’

    মোদি বলেন, ‘শান্তিপূর্ণ জীবনযাপন করো, রুটি খাও। না হলে আমার গুলি তো আছে।’  
     
    মোদির এই মন্তব্যের মতো একই ধরনের মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যিনি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ পাকিস্তানে একটি উন্মুক্ত বিষয়। যা রাষ্ট্র এবং তার সেনাবাহিনী দ্বারা অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়।’
     
    এর আগে, গুজরাটের দাহোদে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
     
    এ সময় পহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তানের অবকাঠামোতে হামলার কথা উল্লেখ করে অপারেশন সিন্দুর নিয়ে মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়। এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন।’
     
    গত মাসে জম্মু কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে হামলা চালায় ভারত। পাকিস্তানের পাল্টা হামলার পর সামরিক সংঘাত শুরু হয় দুই দেশের। ১০ মে যুদ্ধবিরতিতে পোঁছায় ভারত-পাকিস্তান।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন