বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • অভিনেতা সােনু সুদ হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিপাকে, তদন্তে পুলিশ

    অভিনেতা সােনু সুদ হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিপাকে, তদন্তে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনসাধারণের নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলা বিষয়ে বরাবরই সোচ্চার বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা মহামারির সময় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিতও হয়েছেন তিনি। কিন্তু এবার সেই অভিনেতাই নিজেই নিয়ম ভঙ্গ করে সমালোচনার মুখে পড়েছেন।

    এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে সোনু সুদকে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি অঞ্চলে হেলমেট ছাড়াই বাইক চালাতে দেখা যায়। শুধু তাই নয়, ভিডিওতে দেখা গেছে তিনি তখন গায়ে কোনো জ্যাকেটও পরেননি, ছিল না কোনো সুরক্ষা গিয়ার। এই দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। 

    লাহুল-স্পিতি জেলার পুলিশ বিভাগ এক্স (সাবেক টুইটার)–এ দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। ভিডিওটি ২০২৩ সালের বলে ধারণা করা হচ্ছে এবং তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে কৈলাংয়ের ডিএসপি সদর দপ্তরকে। পুলিশের বিবৃতিতে বলা হয়, আইন অনুযায়ী যা যা প্রয়োজন, তা করা হবে।

    ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক ব্যবহারকারী লিখেছেন, জনগণকে হেলমেট পরার পরামর্শ দেওয়া যে মানুষটি, তিনি নিজেই কেন এমন করলেন? আরেকজনের মন্তব্য—আইন কি শুধু সাধারণ মানুষের জন্য? তার জন্য কোনো শাস্তি হবে না?

    অন্যদিকে, এই ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েকদিন আগেই সোনু সুদ একটি সড়ক নিরাপত্তা ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি সবাইকে হেলমেট পরার গুরুত্ব বোঝান। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
     


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন