শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টেলিভিশনের পর্দায় এবার দেখা যাবে...........

    টেলিভিশনের পর্দায় এবার দেখা যাবে...........
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শক দারুণ পছন্দ করেছিলেন। বিশেষকরে প্রথমবার বড় পর্দায় নিশো দেখিয়েছিলেন তার অভিনয়ের কারিশমা। অন্যদিকে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’ খুব একটা ব্যবসাসফল না হলেও সিনেমাবোদ্ধারা এটির প্রশংসা করেছিলেন।

    দু’টি সিনেমাই এর আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়।

    ঈদের প্রথম দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে প্রচার হবে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’।

    বলা প্রয়োজন, ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন আরফান নিশো, তমা মির্জাসহ অনেকে। অন্যদিকে, ‘পেয়ারার সুবাস’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান ও আহমেদ রুবেল প্রমুখ।  


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন