বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ১ জুন বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট

    ১ জুন বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ১ জুন থেকে বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ওইদিন থেকে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট সীমিত পরিসরে বিতরণ শুরু হবে।

    প্রথম দিন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় (মতিঝিল অফিস) থেকে এই নতুন নোট সংগ্রহ করা যাবে। এরপর ধাপে ধাপে ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে এসব নোট বিতরণ করা হবে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাধারণ মানুষের ঈদ উৎসবকে আরও আনন্দদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক ব্যক্তি যাতে অতিরিক্ত পরিমাণে নোট না নিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি থাকবে বলেও জানানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে আজ বৃহস্পতিবার দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রতিফলন ঘটানো হয়েছে। পাশাপাশি, প্রতিটি নোটে যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।

    বাংলাদেশ ব্যাংক বলছে, গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে থিম হিসেবে গ্রহণ করা হয়েছে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’। নোটগুলোর ডিজাইন ও ছাপায় আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে।

    ১০০০ টাকার নোট

    নতুন ১০০০ টাকার নোটের সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। বেগুনি রঙের এ নোটে রয়েছে বিশেষ ধরনের জলছাপ, রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, ম্যাজেন্টা-থেকে-সবুজে পরিবর্তনশীল কালি, মাইক্রোপ্রিন্ট, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চিহ্নসহ মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, ‘১০০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। 

    ৫০ টাকার নোট

    গাঢ় বাদামী রঙের নতুন ৫০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। এই নোটে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে নিরাপত্তা সুতা, জলছাপ ও মাইক্রোপ্রিন্ট। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে।

    ২০ টাকার নোট

    ১০০% কটন কাগজে মুদ্রিত ২০ টাকার নোটে নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, ‘২০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে। ব্যাংক নোটটির সম্মুখভাগের বামপাশে ঐতিহাসিক স্থাপনা দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি রয়েছে। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে।

    নোটের পেছনভাগে জলছাপ এলাকার ডানপাশে পাহাড়পুর নওগাঁর বৌদ্ধবিহারের ছবি মুদ্রিত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ