বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • প্রযোজকের দ্বারা যৌন হয়রানির অভিজ্ঞতা শেয়ার করলেন অম্রুতা সুভাষ

    প্রযোজকের দ্বারা যৌন হয়রানির অভিজ্ঞতা শেয়ার করলেন অম্রুতা সুভাষ
    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অম্রুতা সুভাষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    'সেক্রেড গেমস' ও 'গল্লি বয়' খ্যাত বলিউড অভিনেত্রী অম্রুতা সুভাষ সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার কর্মজীবনে ঘটে যাওয়া কিছু অপ্রিয় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। বিশেষ করে বিনোদন অঙ্গনের প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ আনেন।

    অম্রুতা বলেন, “একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। হঠাৎ অনুভব করি, কেউ আমার কোমরে স্পর্শ করেছে। পেছনে ফিরে দেখি, একজন প্রভাবশালী প্রযোজক আমার পেছনে দাঁড়িয়ে। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি—‘এইমাত্র আপনি কী করলেন?’ তিনি ভান করলেন কিছুই ঘটেনি। আমি আবার জিজ্ঞেস করি, ‘আপনি এটা কীভাবে করলেন?’ তখন তিনি বলেন, ‘আসলে তোমার টপটা উঠে গিয়েছিল, আমি ঠিক করে দিচ্ছিলাম।’”

    তিনি আরও বলেন, “এই কথা শুনেই আমি রেগে যাই। বলি, ‘আপনার কী সাহস যে আপনি আমাকে ছুঁবেন! সেটা কি আপনাকে দেখতে হবে?’”
    অম্রুতার কথায় বোঝা যায়, তিনি ঘটনাস্থলে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন।

    আরেকটি ঘটনা উল্লেখ করে অম্রুতা বলেন, এক প্রযোজক প্রায়ই তাকে রাতে ড্রিঙ্কস করার প্রস্তাব দিতেন। “আমি তাকে বলেছিলাম, ‘স্যার, আপনি আমার বাবার বয়সী। এভাবে কথা বলার অধিকার আপনার নেই।’”

    অভিনেত্রী জানান, এমন অভিজ্ঞতা একজন শিল্পীর জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। তবে তিনি চুপ না থেকে বরং মুখ খুলেছেন এবং তা করার সাহসকেই নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন