বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্টে তানজিন তিশা

    গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্টে তানজিন তিশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। মানসম্মত না হলে কোনো কাজেই নিজেকে যুক্ত রাখেন না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী অংশ নিয়েছিলেন বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

    পুরস্কার পাওয়ার পর তিনি জানান, আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাজ করেছেন। তবে এই মুহূর্তে কাজের ব্যস্ততা অনেকটা কমই অভিনেত্রীর; তাই তো দেশের বাইরে ছুটির আমেজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে।

    বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, রোজভেল্ট আইল্যান্ডে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার ফ্রেমে তখন ম্যানহাটনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায়।

    ছবিতে দেখা যায়, গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা, সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস। ওপরে পরেছেন হালকা বাদামি রঙের কার্ডিগান, যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক। 
    এছাড়াও স্টাইলিশ চশমা, হালকা মেকআপ এবং খোলা চুলে তিশা ছিলেন একেবারেই মোহময়ী। পায়ে সাদা স্নিকার্সও নজর কাড়ে অনেকের।

    বিভিন্ন পোজে তোলা ছবিগুলোতে তিশাকে দেখা গেছে কখনও পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনওবা খোলা চুলে মৃদু হাসিতে ক্যামেরাবন্দি হতে। তার এই লুক এবং ভঙ্গিমা নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের- তা বলার বাকি রাখে না।

    তানজিন তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। এই ওয়েবফিল্মে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন