শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিজেপি নেতা শুভেন্দু অভয়নগরে বাংলাদেশ সফরে আসবে

    বিজেপি নেতা শুভেন্দু অভয়নগরে বাংলাদেশ সফরে আসবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের এলাকায় একটি প্রতিনিধি দল নিয়ে পরিদর্শনে বাংলাদেশ সফরে আসবে। 

     বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার (৩০ মে) এ তথ্য কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানায়।

    উপদূতাবাস জানায়, পশ্চিমবঙ্গের বিজেপি প্রতিনিধিদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না। দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

    বাংলাদেশ সফরের বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, সম্প্রতি যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। 

    শুভেন্দু আরও বলেন,সেখানকার বর্তমান পরিস্থিতি দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। দলের নেতৃত্বে থাকবেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রতিনিধি দল স্থলপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের যশোরে ঢুকবে এবং ঘটনাস্থল পরিদর্শন করবে। বিজেপির প্রতিনিধি দলটি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে শুক্রবার বিকেলে স্মারকলিপি জমা দিয়েছে। 

     বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬ হাজার টাকা করে নগদ সহায়তা, ৩০ কেজি চাল এবং ২ বান্ডিল করে টিন দেয়া হয়েছে। হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

    বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে শুভেন্দু বলেন, বিজেপি ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চায়, তবে সেটা সরাসরি করা সম্ভব নয়। বাংলাদেশ সরকারের অনুমতি পেলে, মতুয়া সম্প্রদায়, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ এবং ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে সহায়তা পৌঁছে দেয়া হবে।

    এর আগে, গত সপ্তাহে বিএনপির এক স্থানীয় নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যশোরের ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ হামলায় অন্তত ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।                                         


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন