শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজ নজরুল কনসার্ট-২০২৫

     আজ নজরুল কনসার্ট-২০২৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ নজরুল কনসার্ট-২০২৫। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ও বিপ্লবী গানগুলো নিয়ে সাজানো একটি রক অ্যালবামের প্রকাশ উপলক্ষে এই কনসার্টে গাইবে ১০টি ব্যান্ড। 

    সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে তৈরি হয়েছে অ্যালবামটি। কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন। গানের পাশাপাশি এ আয়োজনে থাকছে কবিতা আবৃত্তির আসর।

    অ্যালবামে থাকছে নজরুলের শক্তিশালী বার্তা বহনকারী ১০টি গান। এর মধ্যে রয়েছে ‘কারার ঐ লৌহ কপাট’, ‘জাগো অনশন বন্দী’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘এই শিকল পরা ছল’ ও ‘জয় হোক জয় হোক’-এর মতো জনপ্রিয় বেশকিছু গান। গানগুলো পরিবেশন করবে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর।
     
    কনসার্ট ও অ্যালবাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ব্যান্ড সদস্যরা।  শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘নজরুলের গান যুগে যুগে আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা দিয়েছে। এবার আমরা সেটিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’

    ‘টগর’ ঝলকে প্রেম, সংগ্রাম, প্রতিশোধের রূপরেখা‘টগর’ ঝলকে প্রেম, সংগ্রাম, প্রতিশোধের রূপরেখা
    আর্ক’র ভোকালিস্ট হাসান বলেন, ‘নজরুলের গান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অ্যালবাম অত্যন্ত সময়োপযোগী। আমরা এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’ 

    নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানিয়েছেন, নজরুলের কথা, সুর ও স্বরলিপি হুবহু রেখে ব্যান্ডগুলোর কণ্ঠে গানগুলো রেকর্ড করা হয়েছে। রেকর্ডিংয়ের আগে ব্যান্ডশিল্পীরা প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণও নিয়েছেন। শিগগিরই ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিকমাধ্যমে গানগুলো প্রকাশিত হবে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন