বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

    সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই মিথ্যা বলেছিলাম

    সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই মিথ্যা বলেছিলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অবশেষে মুখ খুললেন নিজের ব্যক্তিগত জীবনের একটি সংবেদনশীল অধ্যায় নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, শাকিব খানের সঙ্গে বিয়ের পর ‘ধর্ম পরিবর্তন’ বিষয়ে তিনি মিথ্যা বলেছিলেন—কেবল ক্যারিয়ার, সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবে।

    ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। তবে প্রায় এক দশক সেই সম্পর্ক গোপন ছিল। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান জয়কে কোলে নিয়ে একটি লাইভ অনুষ্ঠানে এসে প্রথমবারের মতো বিয়ের বিষয়টি প্রকাশ করেন তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু বর্তমানে অপু বিশ্বাস জানিয়েছেন—তাঁর সেই বক্তব্য ছিল বাস্তবতা বিবেচনায় দেওয়া একটি মিথ্যা।

    অপু বলেন, “বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক কিছু বলতে হয়েছে বাস্তবতা মেনেই। ক্যারিয়ার বাঁচানো, সংসার টিকিয়ে রাখা আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সত্য গোপন করেছিলাম।”

    তিনি আরও বলেন, “আমি শাকিবকে বিয়ে করেছি, সে মুসলিম। সংসার চালিয়ে নিতে চেষ্টা করেছি। অথচ আমাদের বিয়ের কথা জানার পরও অনেক টক শোতে একে অন্যকে প্রশ্ন করা হতো—বিয়ে করেছেন কিনা! অথচ তখন আমরা বৈধ স্বামী-স্ত্রী। বাইরে থেকে আমরা গোপন, কিন্তু বাড়িতে রান্না করে খাওয়াতাম।”

    ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ ধরে নিয়েছিল আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আসলে কোনো ধর্মান্তরের আনুষ্ঠানিকতা তখন করা হয়নি। ফলে আমি হিন্দুই রয়ে গেছি।”

    নিজের পরিচয় নিয়ে দীর্ঘদিন দ্বিধায় থাকার কথাও জানান অপু। বলেন, “অনেক সময় ভাবতাম, যদি হঠাৎ মৃত্যু হয়—তাহলে কি আগুনে দেবেন, না মাটিতে? আমার নিজের পরিচয় নিয়েই তো তখন প্রশ্ন উঠবে! এই দ্বন্দ্ব থেকে বের হয়ে সত্যটা বলা জরুরি মনে হয়েছে।”

    অপু বিশ্বাসের এই স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে ও তার ভক্ত-সমর্থকদের মধ্যে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন