বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • বাজেট ২০২৫-২৬: ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা, নতুন করদাতার জন্য ১ হাজার

    বাজেট ২০২৫-২৬: ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা, নতুন করদাতার জন্য ১ হাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়করের ক্ষেত্রে প্রায় ৫০টি পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে গতি আসবে এবং করদাতাদের জন্য কর কাঠামো আরও স্বচ্ছ ও সহজবোধ্য হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।

    সাধারণ করদাতার জন্য ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, আর নতুন করদাতাদের জন্য এই হার হবে ১ হাজার টাকা। ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা করা হতে পারে।

    বিদ্যমান কর স্ল্যাব সংস্কার করে নতুন হার ১০ থেকে ৩০ শতাংশের মধ্যে পুনর্নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

    ৫ লাখ টাকার বেশি কৃষি আয় হলে কর দিতে হবে। তবে কৃষিপণ্যের সরবরাহে উৎস কর হার কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

    পারিবারিক সম্পদ হস্তান্তর:
    আপন ভাইবোনের মধ্যে সম্পদ হস্তান্তর করমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। অতিরিক্ত করের পরিমাণ পরবর্তী বছরগুলোর কর বিবরণীতে সমন্বয় করার সুযোগ রাখা হবে।

    ব্রোকারেজ হাউজের উৎস কর হার কমানো হচ্ছে।

    মোবাইল অপারেটরদের টার্নওভার কর ১.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব।

    ইন্টারনেট সেবায় ৫ শতাংশ কর আরোপের পরিকল্পনা।

    ১২টি সেবার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ১৫২টি পণ্যের আমদানিতে অগ্রিম আয়কর ধার্য করার পরিকল্পনাও রয়েছে।

    জমি বিক্রির ক্ষেত্রে ১৩ শতাংশ হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

    বর্তমানে দেশে ১ কোটি ১৫ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪৫ লাখ রিটার্ন দাখিল করে থাকেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ