শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তৌসিফের ২ নাটক আসছে এই ঈদে

    তৌসিফের ২ নাটক আসছে এই ঈদে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এই ঈদে সিএমভি’র ব্যানারে আসছে বিশেষ নাটক ‘চুপকথা’। এতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। গীতিকবি মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হৃদয় সরকার। যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প।

    যদিও নির্মাতা মনে করেন, নাটক ‘চুপকথা’ শুধু প্রেমের গল্প নয়। প্রেম ও প্রকৃতির গল্প বলা যেতে পারে। উজ্জ্বলের ভাষায়, ‘গল্পটা প্রেমের। তবে তারসঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। আমার যে কোনও কাজে যেমনটা হয় আরকি। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি। এবারও তাই হলো। তবে এবার নাটক বানাতে গিয়ে মোটামুটি একটা সিনেমা বানিয়ে ফেলেছি সম্ভবত। আমরা শুটিং করেছি শ্রীমঙ্গল-জাফলং হয়ে গাজীপুর হয়ে ঢাকায়। বেশ বড় আয়োজন ছিল। ২৭ মে শুটিং শেষ করেছি।

    এই ঈদে ‘চুপকথা’ ছাড়াও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে প্রায় এক ডজন বিশেষ নাটক। চাঁদরাত থেকে এগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। তারমধ্যে আরেকটি হলো ঈদের বিশেষ নাটক ‘মন মঞ্জিল’। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

    নাটকটিতে সূর্য, এক অনাথ ছেলে। বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে। একদিন আহত হয়ে হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের। তারা, একজন সাংবাদিক ও নার্স। সূর্যের জীবনে নতুন আলো নিয়ে আসে।

    এতে সূর্য চরিত্রে তৌসিফ মাহবুব আর তারা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হক প্রমুখ।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন