বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নাইজেরিয়ায় খাওয়া খাবার থেকেই বিপাকে অনির্বাণ, দেশে ফিরে অসুস্থ অভিনেতা

    নাইজেরিয়ায় খাওয়া খাবার থেকেই বিপাকে অনির্বাণ, দেশে ফিরে অসুস্থ অভিনেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুটিংয়ের কাজে নাইজেরিয়া গিয়েছিলেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সেখানে স্থানীয় একটি বিখ্যাত মাংসের পদ খাওয়ার অভিজ্ঞতা নেওয়ার পর ভারতে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

    দুই সপ্তাহ আগে শুটিংয়ের জন্য আফ্রিকার এই দেশটিতে যান অনির্বাণ। শুটিংয়ের ফাঁকে স্থানীয় খাবার চেখে দেখেন অভিনেতা, যা তখন তাকে বেশ ভালোই লেগেছিল। তবে কলকাতায় ফেরার পর শুরু হয় শারীরিক জটিলতা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ভোগান্তির কথা শেয়ার করেছেন অনির্বাণ। তিনি জানান, দেশে ফেরার পর হঠাৎ করে পেটের সমস্যাসহ একাধিক উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসকের পরামর্শে জানা যায়, সমস্যার মূল কারণ ছিল নাইজেরিয়ায় খাওয়া ওই খাবার।

    বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তবে এই ঘটনার পর অভিনেতার প্রতি তার ভক্তদের উদ্বেগ দেখা গেছে সামাজিক মাধ্যমে।

    উল্লেখ্য, শিগগিরই নতুন একটি ওয়েব সিরিজে অনির্বাণকে দেখা যাবে, যার শুটিং শেষ করেছেন নাইজেরিয়ায় থাকাকালেই।
    নাইজেরিয়ায় শুটিংয়ের সময় এক ভিন্নধর্মী মাংসের পদ চেখে দেখার ‘দুঃসাহসিকতা’ করেছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আফ্রিকার দেশটিতে থাকা অবস্থায় তেমন কোনো শারীরিক সমস্যা না হলেও, কলকাতায় ফিরেই হজমে জটিলতা শুরু হয় তার। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষমেশ যেতে হয় সরকারি হাসপাতালে।

    এক সাক্ষাৎকারে অনির্বাণ জানান, নাইজেরিয়ার লাগোস ফিল্মসিটিতে 'নো নিউজ, ওনলি ফ্লেশ' নামে একটি ব্যঙ্গধর্মী ছবির শুটিং চলছিল। পরিচালক ব্রায়ান গোমসের ডাকে সাড়া দিয়ে ছবির একটি ছোট চরিত্রে অভিনয় করতে যান তিনি। সেখানেই ফিল্মসিটির মধ্যকার একটি রেস্তোরাঁয় স্থানীয়দের প্রিয় একটি খাবার খেতে দেওয়া হয় তাকে—নাম ‘পাপারাজ্জি মিট’। যার অর্থ দাঁড়ায় ‘সাংবাদিকের মাংস’!

    প্রথমে খানিকটা দ্বিধায় ছিলেন অনির্বাণ। কারণ নিজের ভাষায়, “আমি তো ভাত-ডাল-মাছ খেয়েই থাকতে ভালোবাসি। একটু আলাদা কিছু খেলেই পেটের সমস্যা হয়।”
    তবে অনুরোধ রাখতে সামান্য পরিমাণে সেই পদটি টেস্ট করেন তিনি। সেসময় শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা না দিলেও কলকাতায় ফিরেই শুরু হয় হজমজনিত সমস্যা।

    পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, খাওয়ার কারণেই পেটে সংক্রমণ হয়েছে তার। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ ডায়েট ও ওষুধের ওপর রয়েছেন অভিনেতা।

    তবে এই অস্বস্তিকর অভিজ্ঞতা সত্ত্বেও, নাইজেরিয়ায় কাজের অভিজ্ঞতা অনির্বাণের কাছে ছিল যথেষ্ট সমৃদ্ধ। ছবিটি নিয়ে তিনি আশাবাদী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন