শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মমতা সীমান্ত খুলে দিয়েছেন বাংলাদেশিদের জন্য: অমিত শাহ

    মমতা সীমান্ত খুলে দিয়েছেন বাংলাদেশিদের জন্য: অমিত শাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি নাগরিকদের ‘অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা’ করার অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    রোববার (১ জুন) কলকাতার একটি স্টেডিয়ামে আয়োজিত বিজেপির সাংগঠনিক সভায় তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন। তিনি কখনোই অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না। এ কাজ কেবল বিজেপির পক্ষেই সম্ভব।”

    এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আসন্ন নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যু আবারও কেন্দ্রবিন্দুতে আনছে বিজেপি।

    অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি।

    তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি দিলে, আমরা অনুপ্রবেশ বন্ধ করব। কিন্তু, বাংলার শাসক দল কখনই বিএসএফকে জমি দেবে না, কারণ তারা চায় ক্ষমতায় থাকার জন্য অনুপ্রবেশ অব্যাহত থাকুক।

    'মমতা অপারেশন সিন্দুর এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন' একই সভায় অমিত শাহ উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য' অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনী আইনের 'বিরোধিতা' করেছেন।

    তিনি বলেন, মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন। এর মাধ্যমে তিনি এই দেশের মা ও বোনদের অপমান করছেন। ২০২৬ সালে (বিধানসভা ভোটে) মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন।

    মমতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপারেশন সিঁদুরকে কাজে লাগানোর চেষ্টা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন