শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১১ ব্যাংকে পাওয়া যাবে আজ থেকে নতুন টাকা

    ১১ ব্যাংকে পাওয়া যাবে আজ থেকে নতুন টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ থেকে যে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা। আওয়ামী সরকারের পতনের পর প্রথমবারের মতো বাজারে ছাড়া হলো নতুন নকশার টাকা। নোটগুলোতে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। ঈদুল আজহা উপলক্ষ্যে সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় নতুন টাকা বিনিময় করতে পারবেন গ্রাহকরা। 

    প্রথম দফায় ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার (০১ জুন) প্রকাশ করা হয়েছে ২, ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট। 

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ঈদের আগমুহূর্তে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যমানের নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে ১১টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা থেকে সাধারণ মানুষ এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

    যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে।

    বাংলাদেশ ব্যাংক প্রতিটি ঈদ উৎসবের আগে বাজারে নতুন নোট ছাড়ে, যাতে মানুষ স্বচ্ছ, আকর্ষণীয় ও ঝকঝকে টাকা দিয়ে উপহার লেনদেন করতে পারে।

    বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে, শিগগিরই নতুন নোট বাজারে আসবে, যেগুলোর নকশায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এই নতুন নোটগুলোতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সব নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। এইসব নতুন নোট ডিজাইন করা ও ছাপানো সময় সাপেক্ষ বিষয় হওয়ায় এবার সীমিত পরিসরে নোট বাজারে আসছে।

    বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। প্রথম ধাপে বাজরে মিলবে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

    এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে; যা টাকার বিনিময়ে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন