বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • পরমব্রত ও পিয়ার ঘর আলো করে এলো পুত্রসন্তান

    পরমব্রত ও পিয়ার ঘর আলো করে এলো পুত্রসন্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন এক পরিচয়ে জীবন শুরু করলেন টলিউড অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বাবা হয়েছেন তিনি। গত রবিবার (১ জুন) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী পিয়া চট্টোপাধ্যায়।

    সন্তান ও মা দুজনেই সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। খুশির এই খবর ছড়িয়ে পড়তেই পরমব্রত ও পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কাছের মানুষজন ও সহকর্মীরা।

    দাম্পত্য জীবনে নতুন অধ্যায় শুরু করার পর এটাই তাদের প্রথম সন্তান। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২3 সালে গাঁটছড়া বাঁধেন পরমব্রত ও পিয়া। এবার নতুন অতিথিকে ঘিরে শুরু হলো তাদের পরিবারিক জীবনের এক নতুন যাত্রা।

    টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চট্টোপাধ্যায়ের জীবনে এসেছে এক নতুন আনন্দ। ১ জুন (রবিবার) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া। এটি এই দম্পতির প্রথম সন্তান। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

    প্রথমবার বাবা-মা হয়ে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত পরম ও পিয়া। শুভ সংবাদটি জানানোর জন্য সোমবার (২ জুন) পরমব্রত তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত। যারা পাশে ছিলেন, প্রার্থনা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

    সন্তানের আগমনের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন এই দম্পতি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন পরমব্রত যে, তাদের সংসারে নতুন অতিথি আসছে। এরপর মে মাসে একটি সাক্ষাৎকারে পিয়াও জানিয়েছিলেন, জুনেই সন্তানের জন্ম হওয়ার কথা।

    ২০২৩ সালের নভেম্বর মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। বিয়ের পর এই প্রথমবার তারা অভিভাবক হলেন। নতুন সদস্যের আগমনে পরিবারে বইছে আনন্দের হাওয়া।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন